সুজানগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৩২



পাবনার সুজানগরে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সুজানগর-বাধের হাট সড়কের হাসামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল রাজবাড়ী জেলার সদর উপজেলার কমরপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার ভোর রাতে সাইফুল বাধেরহাট এলাকায় তার এক আত্মীয় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সুজানগর যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।