সিরাজগঞ্জের শাজাদপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। সোমবার সকালে উপজেলার পারকোল বাজারের কাছে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হরিরামপুর গ্রামের জাহেদ ফকিরের ছেলে ইবরাহিম (৫০), শিমুলতলা গ্রামের জাবেদ পরামানিকের ছেলে শাহাদত (৪৫) এবং শ্যামবাড়িয়া গ্রামের রহমত আলীর ছেলে শামসুল ইসলাম (৩০)।
শাজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
