ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভোর সাড়ে পাঁচটায় সীমান্তের ৩৭৮ পিলার এলাকার ওপারে ভারতের ভিতরে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগড় ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটককৃতরা হলেন, সাদেকুল ইসলাম (২৮), আলম হোসেন (২৩), জমির উদ্দিন (১৭)। আটককৃতরা বালিয়াডাঙ্গির ৪ নং কোলনি এলাকার বাসিন্দা।
তাদেরকে ফেরত চেয়ে বিজিবি পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে পত্র দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আটক তিনজন কাজের সন্ধানে সীমান্ত পারি দিয়ে ভারতে প্রবেশ করে। ঠাকুরগাঁওয়ের নাগরভিটা সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে তারা বিএসএফ’র হাতে আটক হন।
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
