হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৬ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সকালে এগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার জিয়াউদ্দিন জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে দুবাই থেকে আসা বিজি০৪৮ ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকার বিমানবন্দরে পৌঁছায়।সেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এখনো গণনার কাজ চলছে। গণনা শেষ হলে এর সঠিক পরিমাণ বিস্তারিত জানানো হবে।
