তিন বছরের ছেলের গুলিতে বাবা-মা আহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:২৬
 
যুক্তরাষ্ট্রে তিন বছরের এক ছেলে শিশুর গুলিতে তার বাবা-মা আহত হয়েছেন। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কের একটি হোটেল কক্ষে এ ঘটনা ঘটে। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঐ দম্পতি আলবুকার্কের একটি হোটেলে অবস্থান করছিলেন। তাদের সঙ্গে তিন বছর বয়সী ছেলে ও দুই বছর বয়সী মেয়ে ছিল। ঘটনার দিন ছেলে শিশুটি তার মায়ের হাতব্যাগ থেকে আগ্নেয়াস্ত্রটি বের করে খেলছিল। দুর্ঘটনাবশত একপর্যায়ে আগ্নেয়াস্ত্রটি থেকে একটি গুলি বেরিয়ে যায়। গুলিটি শিশুটির বাবার নিতম্ব ভেদ করে মায়ের কাঁধে লাগে। শিশুটির মা আট মাসের অন্তঃসত্ত্বা। তবে অক্ষত রয়েছে মেয়ে শিশুটি।
এ ঘটনায় ঐ দম্পতিকে অভিযুক্ত করা হবে কি না, এ বিষয়ে জেলা অ্যাটর্নি দপ্তর সিদ্ধান্ত নেবে।