লিওনেল মেসি, নেইমারের দুর্দান্ত খেলায় লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার রাতে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে রিয়ালের ঘাড়ে পা রেখেছে লুইস এনরিকের বার্সা।
বার্সান্যু ক্যাম্পে এক রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করলো দর্শকরা। বার্সার ঘরের মাঠে চার মিনিটেই তিন গোল। গোল আর পাল্টা গোলের খেলায় জমে উঠেছিল ম্যাচটি।
যদিও ৩০ মিনিটে ভিয়ারিয়ালকে এগিযে নেন চেরি সেভ। প্রথমার্ধের ইনজুরি টাইমে নেইমারের শটে সমতায় ফেরে কাতালানরা।
আক্রমণ আর প্রতিআক্রমণে ৫১ থেকে ৫৩ মিনিটে নাটকীয়তায় রুপ নেয় ম্যাচটি। পাল্টা আক্রমণে ৫১ মিনিটে ভিয়েতোর গোলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল।
এর ২ মিনিটের মধ্যে স্কোর লাইন ২-২ করেন বার্সার রাফিনহা। উজ্জিবীত বার্সেলোনা ৫৫ মিনিটে পায় জয়সুচক গোলটি। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দারুন এক গোল করেন লিওনেল মেসি।
এই জয়ে ৫০ পয়েন্ট নিয়ে রিয়ালের একধাপ নিচেই অবস্থান করছে লুইস এনরিকের বার্সা।
