নাশকতা ছাড়লে সংলাপ হতে পারে: কামরুল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:১১
 
নাশকতা ছাড়লে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এই কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, আপনারা যারা সংলাপের কথা বলেন। বিএনপিকে বোঝান, তারা যেন নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করে। তাহলে তাদের সঙ্গে সংলাপ হলেও হতে পারে। যতক্ষণ পর্যন্ত এই নাশকতা চলবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।  
পাকিস্তানি কূটনীতিকরা বাংলাদেশে নাশকতায় ইন্ধন জোগাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।