বেগম খালেদা জিয়াকে সংযোগসহ একটি সিটিসেলের মোবাইল সেট দিতে এসে মাজহারুল ইসলাম নামে এক ব্যাসায়ী আটক হয়েছেন। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
কার্যালয়ের মূল ফটকের সামনে চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স’সিএসএফের এক কর্মকর্তাকে সিটিসেলের ফোনটি দেন মাজহারুল। তখন গোয়েন্দা পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নেয়। সেই সঙ্গে ডিবি পুলিশ সেই ফোন সেটটি সিএসএফ কর্মকর্তার কাছ থেকে নিয়ে নেয়।
