ভূঞাপুরে অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ২২:১৩
 টাঙ্গাইলের ভূঞাপুরে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ সোমবার সন্ধ্যায় উদ্ধার করেছে থানা পুলিশ।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, উপজেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়নের রামপুর এলাকায় সোমবার সন্ধ্যার দিকে বাদাম ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।