মুখোশপরে অটোরিকশায় আগুন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ২২:১৭
 
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার রাত সাড়ে ৮টায় মুখোশপরা দৃর্বৃত্তরা সিএনজি চালিত একটি অটোরিক্সায় অগ্নিসংযোগ করে। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ভাঙচুর করা হয়। এতে কেউ হতাহত হয়নি।
সিএনজি মালিক মো. মোসলেহ উদ্দিন বলেন, মুখোশপরা ৮-১০ জন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে সিএনজিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
রামগতি থানার এসআই মুন্সী আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।