কুষ্টিয়ার মিরপুরে শেফালী খাতুন (২৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়ীয়া গ্রামের বুদোর স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী এবং স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে বুদো তার স্ত্রী শেফালী খাতুনকে বটি দিয়ে মাথায় সজরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়।
খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দীন ঘটনা সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।
