নবীনগরে প্রশাসন ব্রিগেড সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, যৌতুক, সাইবার অপরাধ ও বিভিন্ন অনিয়ম অন্যায়সহ সামাজিক অবক্ষয় রোধকল্পে উপজেলা প্রশাসন ব্রিগেড সদস্যদের মাঝে গতকাল বুধবার বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম এবং নবম শ্রেণির দু’জন ছাত্রীকে নিয়ে ৫০ জনের একটি কিশোরী টিম নিয়ে গঠিত ‘উপজেলা প্রশাসন ব্রিগেড’ নামের সংগঠনটির সদস্যদের হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ বাইসাইকেল বিতরণ করা হয়। সামাজিক অবক্ষয় রোধে কিশোরীদের কাজে লাগানো ব্যক্তিক্রমী এ উদ্যোগ প্রশাসন ব্রিগেড নামে সংগঠনের উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, এ উদ্যোগের সঙ্গে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ চেয়ারম্যানরা সহযোগিতা করেছেন। বাইসাইকেলগুলো বিদ্যালয়ে থাকবে যেখানে সামাজিক অবক্ষয়ের খবর পাওয়া যাবে দ্রুত সেখানেই পৌঁছে যাবে এ প্রতিরোধ  টিম। উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, অফিসার ইনচার্জ (তদন্ত) রাজু আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনেরা এসময় উপস্থিত ছিলেন।