ভাইকে পিটিয়ে বোনকে ধর্ষণ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ০২:০৯

সোমবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চক বড়হড় গ্রামে চাচাত ভাইকে মারধর করে এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মুমূর্ষু ছাত্রীকে গ্রামবাসী উদ্ধার করলে গ্রামবাসীর ওপরও হামলা চালায় সশস্ত্র বখাটেরা। উদ্ধারের পর ছাত্রীকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তরগাও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের জানান, কাপাসিয়া উপজেলার উত্তরখামের গ্রামের রিকশাচালকের মেয়ে পাশের ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী দুপুরে চাচাত ভাইকে নিয়ে বিদ্যালয় থেকে পাশের চক বড়হড় খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে কাপাসিয়া উপজেলার চক বড়হড় গ্রামের মৃত ফজলুল হক খানের ছেলে জহিরুল (৩০), আমজাদ হোসেন চাঁন মিয়ার ছেলে মহসিন খান (২৫) ও জয়নুদ্দিনের ছেলে সবুজ খান (২৪) তাদের পথরোধ করে। তারা কিছু বুঝে ওঠার আগেই শফিককে মারধর করে ওই ছাত্রীর গলায় ধারালো অস্ত্র ধরে তাকে তুলে নিয়ে র্ধষণ করে। তিনি বলেন, “ওই বখাটে সন্ত্রাসীরা এলাকায় খুবই দুর্ধর্ষ। তাই ভয়ে কেউ এগিয়ে যায়নি।”
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সেলিম বলেন, এখানে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় বিকেলে তাকে গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে সোমবার রাত পর্যন্ত পুলিশ কিছুই জানে না বলে দাবি করেছে। কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লা বলেন, “ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। অভিযোগ পেলে মামলা দায়েরসহ ধর্ষকদের গ্রেপ্তার করব।”