সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নকারী রানা শেখের গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দ্যা পোল স্টার পৌর হাই স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দ্যা পোল স্টার পৌর হাই স্কুলের প্রধান শিক্ষক অনামীকৃষ্ণ মণ্ডল, স্কুলটির প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক মিতুন নাহার, রেহেনা পারভীন, ছাত্র সুজিত, ছাত্রী বিথীকা প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রী শহরের সুলতানপুর খালের ধারে খেলা করছিল। এ সময় ইটাগাছা কামারপাড়া এলাকার আজাদ শেখের লম্পট ছেলে রানা শেখ মেয়েটিকে ফুসলিয়ে তাদের বাড়ি নিয়ে যায়। এরপর তাকে বাথরুমে নিয়ে যৌন নিপীড়ন করে। তার আর্তচিত্কারে এলাকার লোকজন ছুটে আসলে রানা শেখ পালিয়ে যায়। বক্তারা লম্পট রানা শেখকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
