আয়কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ ছয়জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ছয়জনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, কোম্পানিসহ এই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আপিলের অনুমতি পেয়েছি। আপিল বিভাগ ছয় দণ্ডিত ব্যক্তিকে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
