রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বলাকা পরিবহণের একটি বাসে আগুন দেয়া হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের চলমান লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে এই আগুন দেয়ার ঘটনা ঘটল।
তেজগাঁও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নাবিস্কো মোড়ের কাছে বলাকা পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয়। ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় হতাহতের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আবদুল্লাহপুর থেকে মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা।
আর বিকালে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারে যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী শিখর পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় এক যুবককে হাতেনাতে ধরে পিটুনি দেয় জনতা।
