চৌদ্দগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির মাথা এবং ডান পায়ে আঘাতের চিহ্ন ও পরণে লুঙ্গি রয়েছে। 

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।