যুক্তরাষ্ট্রের এক ভদ্রলোক পিত্জার অর্ডার দিয়ে সেটির জন্য অপেক্ষা করতে থাকেন। কেউ একজন তার দরজায় আঘাত করতেই তিনি ছুটে এসে দরজা খোলেন। কিন্তু পিত্জা ডেলিভারিম্যানের বদলে দাঁড়িয়ে এক পুলিশ সদস্য! ভয় পেয়ে গেলেন ভদ্রলোক। কিন্তু বিস্ময়ের ঘোর কাটতেই তিনি দেখলেন পুলিশ সদস্যটি তার দিকে পিত্জার বিশাল প্যাকেটটি বাড়িয়ে দিচ্ছে। লোকটি প্যাকেট খুলে দেখেন সত্যিই তার মধ্যে পিত্জা। তিনি পুলিশকে জিজ্ঞাসা করতে সাহস পেলেন না, কেন পিত্জা দিতে একজন পুলিশ তার দরজায়। ঘটনাটি পরে তিনি পত্রিকা থেকে জানলেন।
আসল ঘটনা হলো, যে লোকটি পিত্জা ডেলিভারি দিতে এসেছিলেন তিনি পিত্জা নিয়ে ওই বাড়িতে পৌঁছানোর আগেই পুলিশের হাতে গ্রেফতার হন তার গাড়িতে কিছু মাদকদ্রব্য রাখার কারণে। পুলিশ তাকে গ্রেফতার করে বিপাকে পড়ে যায়, পিত্জাটি নিয়ে এখন কি করবে। সাতপাঁচ ভেবে ওই পুলিশ সদস্য ডেলিভারিম্যানকে হাতকড়া পরিয়ে রেখে নিজেই যান সেটি পৌঁছে দিতে। -এপি
