জর্ডানের জিম্মি করা পাইলট লেফটেন্যান্ট মোয়াজ আল কাসাবেহকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার তাকে পুড়িয়ে হত্যার একটি ভিডিও অনলাইনে প্রকাশ করে আইএস। খবর বিবিসি’র।
ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। টুইটারে এই ভিডিওটি প্রকাশ করা হয় যেটি জঙ্গি গোষ্ঠীটির রটনার মাধ্যম হিসেবে ব্যবহূত হয়। আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করতে একটি বিমান নিয়ে সিরিয়ার রাক্কা যান কাসাবেহ। ওই সময় তাকে আইএস জঙ্গিরা আটক করে। জর্ডান তাকে মুক্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহন করা হবে বলে জানিয়েছিল।
