রাজধানীতে পুলিশের গুলিতে 'নাশকতাকারী' আহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৩৫

রাজধানীর শাহজাহানপুরে পুলিশের গুলিতে কাউসার (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে শাহজাহানপুরের আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত কাউসারের বাড়ি চাঁদপুরে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শাহাজানপুর থানার এসআই মোস্তফা জানান, হরতাল-অবরোধের সমর্থনে নাশকতা সৃষ্টির জন্য ভোরে কাউসারসহ কয়েকজন ঐ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশের একটি টহল টিম তাদের ধাওয়া দিলে তারা আবারো বিস্ফোরণ ঘটায়। এ সময় গুলি ছুড়লে কাউসার আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।