রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতের ২৭ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযোগ, হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সম্পৃক্ততা রয়েছে।
