তাইওয়ানভিত্তিক ট্রান্সএশিয়ার বিমান ৫৮ জন যাত্রী নিয়ে নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। খবর: বিবিসি ও রয়টার্সের।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটিআর-৭২ বিমানটি তাইপে সংশান বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগার পরই বিমানটি বিধ্বস্ত হয়ে নদীতে পরে। বিমানের মধ্যে কয়েকজন আরোহী আটকা পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এখন পর্যন্ত ২৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন।
IMG0
তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) বিধ্বস্ত বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে বিমানটির বেশিরভাগ অংশ ডুবে গেছে।
স্থানীয় টেলিভিশনে দেখানো হয়েছে, সেখানে উদ্ধারকর্মীরা কাজ করছে। তারা রশি দিয়ে বিমানোর আরোহীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
গত বছরের জুলাইয়ে বৈরী আবহাওয়ার ট্রান্সএশিয়ার একটি প্লেন বিধ্বস্ত হয়। এতে ৪৮ আরোহী নিহত হন।
