শাহজালালে এক কোটি ভারতীয় রূপি উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:০৩
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি ভারতীয় রূপিসহ এক পাকিস্তানিকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মোহাম্মদ আলী।
কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, বেলা ১২টায় করাচি থেকে ঢাকামুখী পিকে-২৬৬ ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায়।
কর্মকর্তারা জানিয়েছেন, মোহম্মদ আলীর লাগেজ থেকে প্রায় এক কোটি ভারতীয় রূপি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রূপিগুলো জাল। বাংলাদেশ ব্যাংকে রূপিগুলো পাঠানোর পর এটি নিশ্চিত হওয়া যাবে।