ক্রিস্টিনা ফার্নান্দেজকে গ্রেফতারের পরিকল্পনা ছিল নিসম্যানের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৪৫
 
 
 
 
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরিকল্পনা ছিল সরকারি কৌঁসুলি আলবার্তো নিসম্যানের। এ কৌঁসুলির রহস্যজনক মৃত্যুর তদন্ত করতে গিয়ে এ তথ্য প্রকাশ করেন ভিভিয়ানা ফিন। খবর বিবিসির।
তদন্তকাজ পরিচালনাকারী ফিন বলেছেন, নিসম্যানের  অ্যাপার্টমেন্টে ময়লার ঝুড়িতে প্রেসিডেন্টকে গ্রেফতার করার একটি খসড়া কাগজ দেখতে পেয়েছেন তিনি। গত মাসে রাজধানী বুয়েন্স আয়ার্সে নিসম্যানের অ্যাপার্টমেন্টে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, সেটি এখনো নিশ্চিত করা যায়নি। ১৯৯৪ সালে রাজধানীর জিউস সেন্টারে বোমাহামলার ঘটনার তদন্ত করছিলেন সরকারি এ কৌঁসুলি। এ হামলার ঘটনায় ৮৫ জন নিহত হয়। এ হামলায়  ইরানের সংশ্লিষ্টতার বিষয়টি প্রেসিডেন্ট ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ আনেন নিসম্যান। কিন্তু প্রেসিডেন্ট সে অভিযোগ প্রত্যাখ্যান করেন।