কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এবং পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা এবং কাউখালী থানার পুলিশ সদ্যরা।
