চান্দিনায় মাদকাসক্ত ভাগ্নেকে পুলিশে দিল মামা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৫৯
কুমিল্লার চান্দিনায় মোশারফ হোসেন (২০) নামে এক মাদকাসক্ত ভাগ্নেকে পুলিশে দেয় মামা।
চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের বিচুন্দাইর গ্রামের মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি আপন ভাগিনার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। মাদকের টাকা না পাওয়ায় মাকে মারধর করার অভিযোগ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ তাকে তিন মাসের কারাদণ্ড দেয়।
মোশারফ হোসেন চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের বিচুন্দাইর গ্রামের আমির হোসেন এর ছেলে।