রায়পুরে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

রায়পুরে আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার শহরের একটি কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পৃথক ব্যানারে একাধিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মামুনুর রশিদকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয়ার পর হঠাত্ তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন একটি কুচক্রী মহল। প্রার্থীর বাবা মজিবুল হক মৌলভীকে ঘিরে ’৭১’র যুদ্ধাপরাধী ও শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন অভিযোগ তুলে সম্প্রতি রায়পুর ও ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে তার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়।

পৃথক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বামনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মঞ্জুর হোসেন সুমন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শহিদউল্লাহ, শাহাজাহান কামালসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।