রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে বনশ্রীর এল-ব্লগের আট নম্বর রোডের নয় নম্বর বাড়ীর চার তলার ফ্ল্যাট থেকে মুন্নির (২২) লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খিলগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান, সকাল সাতটায় ওই বাড়ির শোবার ঘরের বিছানা থেকে লাশ উদ্ধার হয়। মৃতের মুখমণ্ডল কালো বর্ণ ধারণকৃত এবং নাগ দিয়ে রক্ত ঝরেছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ইট-বালুর ব্যবসায়ী।
