ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৩ বছর ধরে আটক থাকার পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত পাঠিয়েছে ভারতের হিলি অভিবাসন পুলিশ।
এ সময় সেখানে দুই দেশের অভিবাসন পুলিশের ওসি, বিজিবি-বিএসএফ ও সেফ হোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিরে আসা কিশোররা হলো— নরসিংদী জেলার শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের মৃত আপেল হোসেনের ছেলে কাজী ইব্রাহিম খলিল (১৭) এবং শরীয়তপুর জেলার পালং উপজেলার খেলসী গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে সবুজ বেপারী (১৭)।
