কুমিল্লায় সকাল-সন্ধ্যা হরতাল শনিবার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১২

কুমিল্লা জেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। জেলার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় গত মঙ্গলবার ভোর রাতে পেট্রোল বোমায় বাস পোড়ানোসহ যাত্রী নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করার প্রতিবাদে জেলা বিএনপি এ হরতাল আহ্বান করে।
শুক্রবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দফতর সম্পাদক জামিল আহমেদ খন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পেট্রোল বোমায় বাস পোড়ানোসহ যাত্রী নিহতের ঘটনায় হুকুমের আসামি করার প্রতিবাদে এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতে শনিবার জেলার সকল উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।