দেশব্যাপী নৈরাজ্য, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের একাংশের লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অবিলম্বে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে গণজাগরণ মঞ্চের কর্মীরা আবারও সেখানে অবস্থান নেবেন।
শুক্রবার বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত এক সমাবেশে ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা মুক্তির অভিযাত্রা বের করেন। মত্স্য ভবন মোড়, প্রেসক্লাব ও গুলিস্তান হয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা বাহাদুর শাহ পার্কে যান। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এতে ইমরান এইচ বলেন, গত ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মীরা লাগাতার অবস্থান শুরু করে। কর্মসূচিটি আপাতত স্থগিত ঘোষণা করা হলো।
অবিলম্বে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে গণজাগরণ মঞ্চের কর্মীরা আবারও সেখানে অবস্থান নেবেন।
