সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে শুক্রবার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিকেলে অনুষ্ঠিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি মালেশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
স্মরণ সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, দেশ-জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।
স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিএসপিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের মহাসচিব এম. এ. আজিজ, মওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি অধ্যাপক ড. খলিলুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের নেতা অধ্যপাক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. রফিকুল কবির, ডা. আব্দুস সালাম, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
