ঢাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ছাত্রদলের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৬
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগ ও সহাবস্থান নিশ্চিত করার দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে কেন্দ্রীয় ছাত্রদলের এক বিবৃতিতে জানানো হয়েছে।
সংগঠনটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিটিতে সাধারণ ছাত্রদেরকে তাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিটিতে ঢাবি উপাচার্যকে 'দলকানা' ও 'সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী' বলে আখ্যা দেয়া হয়।