রিয়ালকে হারিয়ে পয়েন্টের তিন নম্বরে আতলেতিকো

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ০০:২৭

শনিবার রাতে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদকে হারিয়েছে আতলেতিকো। কেবল হারায়নি, বলা যায় রীতিমতো উড়িয়ে, গুড়িয়ে দিয়েছে আতলেতিকো। কারণ, শনিবারের এ ম্যাচে গোলের ব্যাবধান ৪-০। উল্লেখ্য, কেবল একবার যে হার হলো তা নয়,এই মৌসুমে আতলেতিকোর কাছে রিয়ালের এটা চতুর্থ হার। ছয়বার মুখোমুখি হয়ে অন্য দুটি ম্যাচ ড্র হয়েছিল।

তবে এই হারের পরও সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে তাদের মোট পয়েন্ট ৫৪। ৪ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্টও ৫০, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।