শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।
প্রত্যক্ষদর্শী গণজাগরণ মঞ্চের সংগঠক মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ গণজাগরণ মঞ্চের কামাল পাশা চৌধুরী অংশের মিডিয়া সেলের সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরিত হয়।
এ ঘটনায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র আজহারুল ইসলাম, গণমোর্চার কর্মী রবিউল ইসলাম, দই-চিড়া দোকানদার রেন্টু, চাকুরিজীবী মো. আউয়াল ও গার্মেন্টসকর্মী মো. জীবন মিয়া।
এ ঘটনায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র আজহারুল ইসলাম, গণমোর্চার কর্মী রবিউল ইসলাম, দই-চিড়া দোকানদার রেন্টু, চাকুরিজীবী মো. আউয়াল ও গার্মেন্টসকর্মী মো. জীবন মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজা্ম্মেল হক জানিয়েছেন, আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের প্রত্যেকের গায়ে ককটেলের স্প্লিন্টার লেগেছে।