রাজধানীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫৪
 
রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় জসিম উদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর চারটার দিকে তালতলার একটি রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভোর চারটার দিকে শেরে বাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর আবদুর রউফ জসিমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তার শরীরে ১০-১৫টি গুলির চি‎হ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে জসিম ‘বন্দুকযুদ্ধে’ নাকি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন তা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।