চ্যাম্পিয়ন মালয়েশিয়া

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ২১:২৯
 
 
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে অসাধারণভাবে খেলায় ফিরেও শেষ পর্যন্ত পরাজয়ের স্বাদই সঙ্গী হলো মামুনুলদের। ৩-২ গোলের এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন হলো মালয়েশিয়া।
 
রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধের ৩১ মিনিটের মাথায় অসাধারণ এক ফ্রি​ ​কিকে মালয়েশিয়াকে এগিয়ে দেন নাজিরুল। এর মাত্র নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কুমারন।
 
২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিক বাংলাদেশ। তবে এবার আর গোলের জন্য অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৪৬ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান তারকা স্ট্রাইকার এমিলি। ৫৫ মিনিটে দুর্দান্ত এক হেডে দলকে সমতায় ফেরান ইয়াছিন। শেষে ৯২ মিনিটের মাথায় কর্নার থেকে দুর্দান্ত এক গোল পেয়ে জয় নিশ্চিত করে মালয়েশিয়া।