চট্টগ্রামে বাসে আগুন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ২২:০৯
নগরীর স্টিল মিল এলাকায় রবিবার সন্ধ্যায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসটিতে কোন যাত্রী ছিল না। উপস্থিত জনতা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মনসুর বলেন, বাসটি মহাজন টাওয়ারের সামনে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাসের দু’টি সীট পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।