প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ২২:১২
 
 
রাজধানীর মিরপুরে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও এক ব্যাক্তি মরা গেছেন। নিহতের নাম কামাল হোসেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেঁড়ে দাড়ালো ১৪ জনে।
 রবিবার বেলা সড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. সুলতানা রাজিয়া জানান, আগুনে কামাল হোসেনের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
পুলিশ জানায়, কামাল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর থানার মহিষকুণ্ডি গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে। মিরপুর চিড়িয়াখানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকতের তিনি। কামাল এ্যাপকো বাংলাদেশ লিমিটেড নামের কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিরপুর-১ এ সনি সিনেমা হলের পেছনে এই কারখানার চার তলা ভবনে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে মারা যান ১৩ জন।