রাঙ্গামাটিতে গুলি করে চাকমা হত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ২২:৩৪
রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি খামারপাড়া এলাকায় দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বাবু গুলা চাকমা (২৪)। সোমবার রাত সাড়ে ৮ টায় দুর্বৃত্তরা খামার পাড়া এলাকায় ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে ঐ যুবক নিহত হয়। খবর পেয়ে স্থানীয় মানিকছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও কিছু গুলির খোসা উদ্ধার করে।