দেশের শতাধিক ইংরেজি মাধ্যম স্কুলের অংশ গ্রহণে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড জিতেছে আরিশা আরিয়ানা। গত ২৩ ফেব্রুয়ারি উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ (টার্কিস হোপ) স্কুল বাংলাদেশের আয়োজনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আসা ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্শন স্কুলের প্রায় ১৬০০ শিক্ষার্থী এতে অংশ নেয়। গতকাল বুধবার অলিম্পিয়াডের ওয়েব সাইটে ফল ঘোষণা করা হয়। আগামী শনিবার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। আরিশা আরিয়ানা ঢাকার পুরানা পল্টনস্থ লিটল জুয়েলস নার্সারি ইনফ্যান্ট অ্যান্ড জুনিয়র স্কুল থেকে অংশ নেয়। সে স্কুলটির চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা আলাউদ্দিন আরিফ সাংবাদিক ও মা আফসানা নুর নারী উদ্যোক্তা।
