হত্যা, ডাকাতি ও সন্ত্রাসসহ ৫ মামলার আসামি মাসুদ ওরফে নিগ্রো মাসুদ (৩০) গণপিটুনিতে নিহত হন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালীতারা বাজারে তিনি গণপিটুনিতে আহত হন। বিকালে আদালত থেকে মাসুদকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর পর সন্ধ্যা ৬টার দিকে কারাগার ফটকে তার মৃত্যু হয়। নিহত মাসুদ নোয়াখালী ইউনিয়নের চর উড়িয়া গ্রামের আবুল কালামের পুত্র।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, কালীতারা বাজারের স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে আহত অবস্থায় পুলিশে সোপার্দ করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আদালতে সোপার্দ করা হয়। আদালত থেকে তাকে জেল হাজতে পাঠালে জেল গেইটে তার মৃত্যু ঘটে।
