নারায়ণগঞ্জের বন্দরে কুতুববাগের ওরস আজ শুরু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

রাজধানীর ফার্মগেটস্থ কুতুববাগ দরবার শরিফের তিন দিনব্যাপী মহাপবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমা  আজ বৃহস্পতিবার থেকে নারায়ণগঞ্জের বন্দরে দরবারের নিজস্ব স্থাপনায় শুরু হচ্ছে। ওরছে যোগদান করছেন দেশ-বিদেশের লাখ লাখ আশেকান, জাকেরান, মুরিদ ও ভক্তরা। বৃহস্পতিবার বাদ ফজর পবিত্র ফাতেহা শরিফ পাঠের মধ্য দিয়ে শুরু হচ্ছে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম। শুক্রবার দুপুর ১২টায় দরবার শরিফের পীর কেবলাজান আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী মানবজীবনে সুফিবাদের ওপর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। জুমার নামাজের পর চলবে ওয়াজ নসিহত। শনিবার ফজরের নামাজের পর দেশ বিশ্ববাসীর কল্যাণ এবং মানবজাতির মুক্তি প্রার্থনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওরস।— প্রেস বিজ্ঞপ্তি