ঝালকাঠিতে আইনজীবী হায়দার হোসেন হত্যা মামলায় পাঁচ জেএমবি সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ. হালিমি এ আদেশ দেন।
২০০৭ সালের ১১ এপ্রিল ঝালকাঠি গোরস্থান মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে তৎকালীন পিপি হায়দার হোসাইনকে মাথায় গুলি করে হত্যা করে জেএমবিরা। IMG0
আইনজীবী হায়দার এর আগে ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারক হত্যার মামলায় সরকার পক্ষে মামলা পরিচালনা করেছিলেন। তার ছেলে তারিক ইবনে হায়দার বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করেন। সিআইডি মামলার তদন্ত শেষে ২০১০ সালের ১৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছর ১৫ ডিসেম্বর দ্রুত বিচার আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। আসামিরা হলেন, আমির হোসেন, শাহাদাৎ মো. তানভির, মুরাদ হোসেন, বেল্লাল হুসাইন, সগির হোসেন। এদের মধ্যে বেল্লাল ও সগির পলাতক।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এমআলম খান কামাল।
