মাগুরায় দুটি ককটেলসহ রাজু আহমেদ (২৪) নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। জেলার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ইছখাদা নামকস্থান থেকে টহল পুলিশ রাজু নামে এক বিএনপি কর্মীকে দুটি ককটেলসহ আটক করেছে।
