পুলিশের ৩০ গজ সামনেই ডাকাতি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৩৪

বুধবার রাত নয়টার দিকে আড়াইহাজারে রাস্তায় দুর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকার রাস্তায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ৪টি মোবাইল ও নগদটাকাসহ সর্বস্ত লুটে নেয়। যাত্রী সালমান জানান, ঘটনার সময় একটি সিএনজি দিয়ে ৫ যাত্রী গোপালদী আসার পথে জালাকান্দি এলাকায় পৌছলে ৭/৮ জন ডাকাত রাস্তায় বাঁশের খাচা দিয়ে ব্যারিকেড দেয়। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে ৫ যাত্রীর নিকট থেকে ৪ টি মোবাইল ও ৩০/৩৫ হাজার নগদ টাকাসহ সর্বস্ত লুটে নেয়। যাত্রীদের অভিযোগ, ডাকাতি হওয়ার মাত্র ৩০ গজ দুরে পুলিশ টহল দিচ্ছিল। কিন্তু পুলিশ এগিয়ে আসেনি। গোপালদী ফাঁড়ি ইনচার্জ সালাউদ্দিন ঘটনাটি নিশ্চিত করেন। তবে পুলিশের অসহযোগিতার বিষয়টি এড়িয়ে যান।