হরতাল-অবরোধের বাধা উপেক্ষা করে ফুলের রাজধানী গদখালীর পাইকারি বাজার আবার প্রাণ ফিরে পেয়েছে। বসন্ত বরণ আর ভ্যালেন্টাইন ডে-কে সামনে রেখে গত দু’দিন বাজার জমজমাট হয়ে ওঠে। দেশের নানা প্রান্তের ফুল ব্যবসায়ীরা গদখালীর ফুলহাটে ভিড় করছেন। ভালো বেচাবিক্রিতে বেজায় খুশি ফুলচাষিরা। গত দু’দিনে এখানে প্রায় ২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।
তিনি আরো জানান, বিশেষ দিন ছাড়াও স্বাভাবিক সময়ে স্থানীয় গদখালী ফুলহাটে দিনে ১০ থেকে ১২ লাখ টাকার ফুল বিক্রি হলেও অবরোধের বাজারে এক থেকে দেড় লাখ টাকার ফুল বেচাকেনা হয়ে থাকে। তবে হরতাল-অবরোধের মধ্যেই বসন্ত বরণ আর ভ্যালেন্টাইন ডে-কে সামনে রেখে মঙ্গলবার থেকে ঘুরে দাঁড়ায় বাজার। প্রতি ১০০ গোলাপ বিক্রি হয় ৮শ’ থেকে ৯শ’ টাকায়। রজনীগন্ধা ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা, গ্লাডিওলাস রঙ ভেদে ৮শ’ থেকে এক হাজার টাকা এবং জারবেরা ৮শ’ থেকে ১২শ’ টাকায় প্রতি ১০০টি বিক্রি হয়।
