চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নগরীর আকবরশাহ থানাধীন ইস্পাহানী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুর থেকে আসা মেঘনা এক্সপ্রেস একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
