ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী বাজার এলাকা থেকে ১০টি ককটেল, দুইটি শার্টারগান ও একটি চাপাতি উদ্ধার করেছে র্যাব। শুক্রবার ভোর রাতে এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
র্যাব ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহম্মদ ফয়সাল জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শৈলকুপার ত্রিবেনী বাজারে বৈঠকালে একদল দৃর্বৃত্তকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বাজারে চাঁদনী ঘরের পিছনে বট গাছের নিচে দুইটি ব্যাগের ভিতর থেকে ১০টি ককটেল, দুইটি শার্টারগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
