সুজানগরে কৃষ্ণ মূর্তি উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৫৫
পাবনার সুজানগর থানা পুলিশ এক কেজি দেড়‘শ গ্রাম ওজনের একটি মূল্যবান কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। তবে মূর্তিটি কি দিয়ে তৈরী পুলিশ নিশ্চিত করে বলতে পারছেনা।
সুজানগর থানা পুলিশ জানায়, ক্ষেতুপাড়া গ্রামের কয়েকজন শ্রমিক ওই গ্রামের পরিত্যক্ত একটি পুকুরে মাটি কাটার সময় মূর্তিটি দেখতে পেয়ে স্থানীয় মালিফা পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মূর্তিটি প্রাথমিকভাকে পিতলের মনে হলেও নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় প্ত্নতাত্ত্বিক বিভাগে পাঠানো হবে।